১৭ অক্টোবর ২০২৬ - ১৯:০০
আজারবাইজান প্রজাতন্ত্রের স্কুলগুলোতে হিজাব পরিহিত মেয়েদের প্রবেশাধিকার বন্ধ + ভিডিও

স্কুলে হিজাবের ওপর নতুন বিধিনিষেধ আরোপের মাধ্যমে আজারবাইজান প্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার সীমারেখা নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অনেক হিজাব পরিহিত শিক্ষার্থী ও শিক্ষককে শ্রেণিকক্ষের বাইরে থাকতে হয়েছে; পাশাপাশি এটি রাস্তায় বিক্ষোভের জন্ম দিয়েছে, বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে, এমনকি বাকু’র ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্কেও এর প্রভাব পড়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha